জায়ানবাদীদেরকে হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট
যুদ্ধ কেবল ইরানি শর্ত মেনেই শেষ হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে সভাপতিত্বকালে তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। খবর তাসনিম নিউজ।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চলমান আগ্রাসনের মুখে দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং জরুরি সেবা বজায় রাখার লক্ষ্যে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।