চট্টগ্রামে ভবন দখলের চেষ্টা, কুপিয়ে জখম

অপরাধ ডেস্ক:  চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগর এলাকায় একটি ভবন দখলকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে ভয়াবহ স্বশস্ত্র সন্ত্রাসী হামলা। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে “প্রিন্স হেভেন এন সিক্সটি” নামক ভবনে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় রাফায়েত নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তারা হলেন ইমাম হাসান রিংকু, মেহেদী হাসান রনি এবং কোহিনুর বেগম।

ভুক্তভোগী ও তাদের স্বজনদের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে স্বশস্ত্র সন্ত্রাসীরা ভবনটি দখলের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয় এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার দিনগত রাত প্রায় সাড়ে ১১টার দিকে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় আহতরা জানান, হামলার পরও এখনো পর্যন্ত বায়েজিদ বোস্তামী থানা পুলিশ মামলা গ্রহণ করেনি বলে তারা অভিযোগ করেন।
তবে এ বিষয়ে থানার একটি সূত্র জানায়, ঘটনাটি নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ ডেভেলপার কোম্পানির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং যেকোনো সময় পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এই ঘটনা সংক্রান্তে বক্তব্য নিতে ওসি বায়েজিদ এর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেন নি।

চট্টগ্রাম সমাচার/ ইমরুল / রিপন ধর