চট্টগ্রামে টেম্পো চাপায় নারীর মৃত্যু
নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘঠনায় রাশেদা বেগম(৬০) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ সকাল ১১টায় যাত্রী টেম্পোর( চট্টমেট্টো- ফ১১-০৩৬৮) চাপায় তিনি মারা যান।
মোড়ে দাড়িয়ে থাকা একটি মাহেন্দ্রকে ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহেন্দ্রটি যাত্রী তোলার জন্য দাড়িয়েছিল। ঘাতক টেম্পো আটক করা হলেও চালক পালিয়ে যান বলে চান্দগাঁও থানা পুলিশ জানিয়েছে।
নিহতের বাড়ি স্থানীয় চৌধুরী পাড়া এলাকায়।
চট্টগ্রাম সমাচার/ইলিয়াছ