লেংটার মেলা বন্ধ ঘোষণা

 মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৮:০৫ পিএম

Shares
facebook sharing button
twitter sharing button
copy sharing button
whatsapp sharing button
linkedin sharing button
print sharing button
ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গাঁজাসহ মাদকদ্রব্য সেবন, বেচাকেনা, অশ্লীল নৃত্য এবং আরও অসামাজিক কার্যকলাপের অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে শুরু হওয়া লেংটার মেলা বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। 

মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রশাসনের অনুমতি না থাকায় সাত দিনব্যাপী সোলায়মান লেংটার মেলার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়ছে।

 

খুলনার নতুন জেলা প্রশাসক হুরে জান্নাতের যোগদান
খুলনার নতুন জেলা প্রশাসক হুরে জান্নাতের যোগদান
বিস্তারিত পড়ুন

 

এদিকে বুধবার বিকালে পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল মেলা প্রাঙ্গনে মাইকে ঘোষণা করেন প্রশাসনের অনুমতি না থাকায় মাগরিব নামাজের পর মেলাটি বন্ধের ঘোষণা করা হলো।

বুধবার রাতে ওই মেলা এলাকা ঘুরে দেখা গেছে, লক্ষাধিক মানুষের ভিড়। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে চলছে মেলার নানা কার্যক্রম। বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বেচা বিক্রি চলছে। মাজার এলাকায় আশেকান-ভক্তের উপচে পড়া ভিড়।  মাজারের পশ্চিম দিকে পুকুরের পাড়ে, পুকুর সংলগ্ন বাগানে ও বেড়িবাঁধ এলাকায় বসেছে গাঁজা-মদ সেবন ও বিক্রির জমজমাট আসর। মেলা বন্ধ ঘোষণা করা হলেও আগের মতোই কার্যক্রম চলছে।

স্থানীয়রা জানান, পীর ও সাধক হজরত শাহ সুফি সোলায়মান (রহ.) ওরফে ‘লেংটা বাবা’ বাংলা ১৩২৫ সালের চৈত্র মাসে মারা যান। এরপর প্রতিবছর তার মাজার এলাকায় চৈত্র মাসের ১৭ তারিখে মেলা ও বার্ষিক ওরসের আয়োজন করেন। স্থানীয়ভাবে মেলাটি ‘লেংটার মেলা’ নামে পরিচিত। অন্যান্য বছরের হিসেব অনুযায়ী ৭ দিনের এই মেলায় ১৫ লাখের বেশি লোকের সমাগম হতো।

এ বছর মেলায় অন্তত ২ সহস্রাধিক গাঁজার দোকান ও অর্ধশতাধিক নারীদের অশ্লীল নৃত্যের জমজমাট আসর বসেছে।