সাংবাদিক সৈয়দ মোস্তফা জামালের ২২তম মৃত্যুবার্ষিকী বুধবার
ভাষা সৈনিক, প্রচার বিমুখ সাংবাদিক, সমাজসেবক সৈয়দ মোস্তফা জামালের ২২তম মৃত্যুবার্ষিকী আগামী ২২ এপ্রিল ২০২৬ বুধবার।
এ উপলক্ষে একইদিন বাদ আসর নগরীর শাহ আমানত(র.) দরগাহ সংলগ্ন তনজিমুল মোসলেমিন এতিম খানা ও হেফজখানায় দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি ( বিএসকেএস) আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন অর্ন্তবর্তী সরকারের সদ্য সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।
ছৈয়দ মোস্তফা জামাল জীবদ্দাশায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র সদস্য। ১৯৫২ সালে দৈনিক আজান, ১৯৫৩ সালে দৈনিক সংবাদ, ১৯৫৪ সালে ঢাকায় দৈনিক মিল্লাত ও সপ্তাহিক সৈনিক এ সহ-সম্পাদক হিসেবে কাজ করেন। ১৯৫৮ সালে দৈনিক ইত্তেফাক ও দৈনিক নাজাত, ১৯৫৯ সালে দৈনিক ইত্তেহাদ, দৈনিক পয়গামের সহ-সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৭২ সালে দৈনিক স্বদেশ এর বার্তা সম্পাদক ও বার্তা সংস্থা সি.পি. আই ও দৈনিক ইত্তেফাকে কাজ করেন। এরপর দীর্ঘদিন দৈনিক আজাদীর ঢাকা ব্যুারো প্রধান ছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত দৈনিক পূর্বতারার বার্তা সম্পাদক ছিলেন।
ছৈয়দ মোস্তফা জামাল সাতকানিয়া সাহিত্য বিশারদ কচি কাঁচার মেলার প্রতিষ্ঠাতা ও পরিচালক। বাংলাদেশ সীরাত মিশন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি,বিচারপতি আমীরম্নল কবির চৌধুরী প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি। ১৯৬০ সাল থেকে জাতীয় প্রেসক্লাবের সদস্য ছিলেন। তিনি ঢাকার বাংলা কলেজের গভর্নিং বড়ির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। কবি কায়কোবাদ সাহিত্য মজলিশের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি আলেমা খাতুন ভাসানীর নেতৃত্বধীন ন্যাপ ভাসানীর সাবেক কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সাবেক প্রচার সম্পাদক, প্রাচীণ সমাজ উন্নয়ন সংগঠন বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি (বিএসকেএস)র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, চকবাজার আজিজুর রহমান জনকল্যাণ পরিষদ, সমাজ কল্যাণ ত্রাণ কমিটি, অপরাধী সংশোধন সংস্থা, আলহাজ্ব নুর মোহাম্মদ সওদাগর আলকাদেরী (রঃ) স্মৃতি সংসদের সদস্য, ডঃ মাহফুজুল হক স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, কবি আলাদীন আলীনুর সাহিত্য সংসদের সম্পাদক, বাংলাদেশ দ্বীনি একাডেমী এবং খোলাফত আলা মিনহাজিন নবুয়াত সদস্য ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি মাওলানা ইসলামাবদী গবেষণা একাডেমীর সভাপতি ছিলেন। তিনি শাহ মোহাম্মদ বদিউল আলম, মঘীস্থানে (দক্ষিণ চট্টগ্রাম) ইসলাম প্রচার, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ও ডক্টর এম মাহফুজূল হক পুস্তকের লেখক। তিনি ২০০১ সালে শেরে বাংলা জাতীয় পুরষ্কার লাভ করেন। একই সালে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি, সমিতিতে অসমান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সমিতির সম্মাননা পদক লাভ করেন।
২০০৪ সালের ২২ এপ্রিল চট্টগ্রামে ইন্তেকাল করেন। প্রেসবিজ্ঞপ্তি।
চাস/জিএন