সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভায় বিশেষ করে নারী কর্মকর্তাদের পদ হারানোর ঘটনা ঘন ঘন ঘটছে। গত সপ্তাহে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম ও অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি উভয়কেই কয়েক দিনের ব্যবধানে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।
যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী লরি শাভেজ-ডেরেমার সোমবার জানিয়েছেন, তিনি তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। সাম্প্রতিক সময়ে তার দপ্তরে একাধিক কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরই তার এই সিদ্ধান্ত এলো।
এই কেলেঙ্কারিগুলোর মধ্যে তরুণ নারী কর্মীদের প্রতি আচরণ নিয়ে অভিযোগও রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তার এই পদত্যাগের মধ্য দিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনার অবসান হলো।
