চট্টগ্রামের পটিয়া উপজেলায় কমলমুন্সিরহাট এলাকায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনেই কিশোর।
শনিবার (২৩ মে) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার কচুয়াই শেখ মুহাম্মদ পাড়ার আকতারের ছেলে সামি উল হক (১৬) ও একই এলাকার তসলিম উদ্দিন (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই কিশোর মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে যাবার সময় দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন।
চট্টগ্রাম সমাচার/ চট্টগ্রামের খবর/ সিটিজি ব্রেকিং নিউজ/চট্টগ্রাম প্রতিদিন।
