সাংবাদিককে নাজেহাল করার চেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ কাপ্তাই রাস্তার মাথা। ব্যস্ততম এই জংশন। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই জংশন হয়ে চলাচল করে। পুলিশকেও যানবাহন সামলাতে প্রতিদিন হিমশিম খেতে হয়।
কাপ্তাই রাস্তার মাথা হয়ে চলাচলকারী বৈধ ও অবৈধ গাড়ির চলাচল নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল সবসময় ফায়দা লুটের চেষ্টা করে। সোমবার (২২ জুন) তাদের লেলিয়ে দেয়া কিছু উৎশৃংখল যুবক একজন সাংবাদিককে নাজেহাল করার চেষ্টা করে।
ঘটনার বিবরণে প্রকাশ, কাপ্তাই রাস্তার মাথায় ট্রাফিক পুলিশের এসি,টিআই ও সার্জেন্টদের সাথে ডিসি দাঁড়িয়ে কথা বলছিলেন। সে সময় সাংবাদিক ছবি তোলেন ও ভিডিও ফুটেজ ধারণ করেন। তা নিয়ে সাংবাদিক ও পুলিশ সদস্যদের কারো সাথে কোন তর্ক বা বিতণ্ডতা হয় নি।
অথচ কয়েকজন যুবক সাংবাদিকের পিছু নেন এবং তাকে নাজেহাল করার চেষ্টা করেন। সে সময় একজন টিআই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ডিসি নেছার উদ্দিন আহমদ সোমবার সকালে কাপ্তাই রাস্তার মাথা এলাকা পরিদর্শনে যান। এ খবর পেয়ে সাংবাদিকও ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ছবি তুলেন ও ভিডিও ধারণ করেন।
যুবকদের দাবি, সাংবাদিক ছবি তোলা ও ভিডিও করার কারণে পুলিশ তাদের গাড়ি টু বা আটক করেছে।
অথচ সে সময় ঘটনাস্থলে কোন গাড়িও ছিলনা, কোন সার্জেন্ট কোন গাড়ি আটক বা জব্দও করেননি।
সাজানো নাটকে অজ্ঞাত ব্যক্তির ইশারায় সাংবাদিককে নাজেহালের চেষ্টা করা হয়েছে।
ট্রাফিক পুলিশের পদস্থ একজন কর্মকর্তা জানান, কাপ্তাই রাস্তার মাথায় যানবাহন চলাচলে বিশৃংখলা রোধে ডিসি -এসি ট্রাফিক নিয়মিত তদারকি করেন।
সে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নাজেহালের মুখোমখি হন সাংবাদিক।
অতিসম্প্রতি একটি পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অপরাধ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর কাপ্তাই রাস্তার মাথায় দায়িত্বরত একজন সার্জেন্ট ও রেকারকে প্রত্যাহার করে নেয়া হয়।
ডিসি অফিসের (উত্তর) টিআই-১ এর সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে, তিনি জানান, আমি এ মুহুর্তে এ ডিসি (উওর) স্যারের সামনে আছি, এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি বলে সাংবাদিককে আস্বস্ত করেন টিআই এডমিন।
শ্রমিক নেতাদের অভিযোগ, সার্জেন্টের অধীনে থাকা গাড়ি,অটো টেম্পো বা টিকটিকি, মাহিন্দ্র, ও গ্রাম সিএনজিকে মামলা দেয়া হয় না। কিন্ত সাধারণের গাড়িগুলোকে হয়রানী করা হয়।
এ বিষয়ে আরোও বিস্তারিত প্রতিবেদন আসছে..
চট্টগ্রাম সমাচার/আবদুল্লাহ/ইই