দুদক পুনর্গঠনে বাছাই কমিটির সভা

0

দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন সংক্রান্ত নবগঠিত বাছাই কমিটির প্রথম সভা বুধবার ১ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কমিটির সভাপতি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের সভাপতিত্বে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে বিকেল সাড়ে ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব তানভীর আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য যোগ্য ব্যক্তি বাছাই ও সুপারিশ প্রদানের উদ্দেশ্যে গঠিত কমিটির এই প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

পাঁচ সদস্য বিশিষ্ট উচ্চপর্যায়ের এই কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রাজিক আল জলিল, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান প্রফেসর ড. মোবাম্বের মোনেম। এর আগে গত ২২ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বাছাই কমিটি গঠন করে সরকার।

.
‘দুর্নীতি দমন কমিশন আইন-২০২৪’-এর ধারা ৭-এর উপধারা ৪-এর বিধান অনুযায়ী, দুর্নীতি দমন কমিশনের কমিশনারদের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন যোগ্য ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে প্রেসিডেন্টের কাছে সুপারিশ পাঠানোই এই কমিটির মূল কাজ। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. নাসিমুল গনি বাছাই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবেন।Islam

.
উল্লেখ্য, গত ৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেন। তাদের পদত্যাগের দীর্ঘ তিন মাস পর নিষ্ক্রিয় হয়ে পড়া সংস্থাটি পুনর্গঠনে এই উচ্চপর্যায়ের বাছাই কমিটি গঠন করল সরকার।

আহো

error: কন্টেন্ট চুরি করে ধান্ধাবাজি বন্ধ কর, আমরা জানি জেনে গেলাম আপনার পরিচয়!