ফটিকছড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফেসবুক লাইভে এসে মুহাম্মদ আলী মর্তুজা (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মর্তুজা ওই ইউনিয়নের বদলকার বাড়ির বাসিন্দা আলী আকবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ঘরের ভেতরে বিমের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন মর্তুজা।
