ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান

তিনটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল আহম্মেদ শিহাব ও রাইয়ান ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তারা জানান, বাকলিয়ার নতুন ব্রিজ এলাকার মীর ফিলিং স্টেশন এবং সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর বানু বাজার এলাকার ফুয়েল প্লাস ফিলিং অ্যান্ড সার্ভিসিং নামের দুইটি পেট্রোল পাম্পকে ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী যথাক্রমে ৫ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এসব প্রতিষ্ঠানের ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে পরিমাপের যথার্থতা সন্তোষজনক পাওয়া গেছে।

চস/ইলিয়াস