২ নারী সহকর্মীকে হেনস্থাকারী কে এই আরাফাত?

২ নারী স্বাস্থ্য সহকারীর অভিযোগটি এখনও ঝুলে রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ( চসিক) মেয়রের দপ্তরে

।। সিরিজ প্রতিবেদন, প্রথম পর্ব।। দীর্ঘ সময় অতিবাহিত হলেও ২ নারী স্বাস্থ্য সহকারীর অভিযোগটি এখনও ঝুলে রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ( চসিক) মেয়রের দপ্তরে। যদিও বিষয়টি খুব স্পর্শকাতর।

শারীরিকভাবে হেনস্থার এই অভিযোগটি দামাচাপা দিতে ওঠেপড়ে লেগেছে অভিযুক্ত আমিরুল আমিন আরাফাত ও একটি মহল। এই আরাফাত  চসিক ৫নং মোহরা ওয়ার্ড অফিসে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। অভিযাগকারী ২ নারীও চসিকের কাপাশগোলা ইপিআই জোনের অধীনে একই অফিসে কাজ করেন।

অভিযোগকারীরা জানান, গত ৩১ মার্চ ২০২৬ দুপুর ১২টা হতে ২টার মধ্যে স্থানীয় উসমানীয়া পুলের নিকটস্থ  ‍মুসলিম তরুণ সংঘ নামক ক্লাবে এই ঘটনা ঘটে।

ফাতেমা বেগম   ও পারভিন আক্তার অভিযোগ করেন, তারা লিখিতভাবে মেয়রের কার্যালয়ে ঘটনাটি জানিয়েছেন। এখনও কোন অগ্রগতি নেই।

ফাতেমা বেগম   ও পারভিন আক্তার অভিযোগ করেন, তারা লিখিতভাবে মেয়রের কার্যালয়ে ঘটনাটি জানিয়েছেন।

চাকরিতে যোগদানের প্রথম দিনেই স্বাস্থ্য সহকারী আমিরুল আমিন আরাফাত তার চরিত্রের যে বহি:প্রকাশ দেখিয়েছেন তাতে মুসলিম তরুণ সংঘ ক্লাবের সদস্যরাসহ ইপিআই স্বাস্থ্যসেবা নিতে আগত অভিভাবকরা তীব্র ক্ষোভে ফুঁসে ওঠেন।

দুই নারী সহকর্মীকে প্রকাশ্যে কয়েকশত নারী পুরুষের সামনে হেনস্থা করা হয়েছে, তাতে উপস্থিত ক্ষুব্দ লোকজন আমিরুল আমিন আরাফাতকে কয়েকঘণ্টা আটকে রাখেন।

চলবে……