দুদক যে কারো বিরুদ্ধেই তদন্ত করবে: ডা. জাহেদ

0

ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অতীত বা বর্তমান যে কারো বিরুদ্ধেই কমিশন স্বাধীনভাবে তদন্ত করবে।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন :  শত কোটি টাকার মালিক কে এই কানুনগো?

ডা. জাহেদ উর রহমান বলেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এ ধরনের অপরাধের কোনো তামাদি নেই। ফলে যেকোনো সময় অভিযোগের ভিত্তিতে তদন্ত করা সম্ভব।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতি পুরোপুরি নির্মূল হয়েছে- এমন দাবি করা হবে না। তবে বিভিন্ন খাতে দুর্নীতি কমিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী বছরের টিআইবির প্রতিবেদনে এর ইতিবাচক প্রতিফলন দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন :

তথ্যের সত্যতা যাচাইকালে সাংবাদিককে হুমকি দিলেন শিক্ষিকা

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজেরাই ১২ হাজার কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত এমন দাবি সঠিক নয়। তবে মাঠপর্যায়ে বিভিন্ন দপ্তরে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির সংস্কৃতি এখনো বিদ্যমান রয়েছে। এসব অনিয়ম দূর করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের সাবেক দায়িত্বশীল ব্যক্তি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কিংবা বর্তমান সরকারের কেউ যার বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ উঠুক না কেন, দুদকের উচিত স্বাধীনভাবে তা তদন্ত করা। সরকার এ ধরনের তদন্তে কোনো বাধা দেবে না; বরং কমিশনের স্বাধীন ও নিরপেক্ষ কার্যক্রমকে উৎসাহিত করবে।

চসমা/আআ,রআ

error: কন্টেন্ট চুরি করে ধান্ধাবাজি বন্ধ কর, আমরা জানি জেনে গেলাম আপনার পরিচয়!